4:01 pm , January 3, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক হুইপ মজিবর রহমান সরওয়ার বলেছেন- গণতন্ত্রের মুক্তির জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। শনিবার মাগরিব বাদ বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বরিশালে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সরকার তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, আলহাজ নুরুল আমিন, খাজা মো: ইকবাল, আখতারুজ্জামান শামীম, এ্যাড. শহীদ হোসেন, সৈয়দ জাফরুল্লাহ, হারুন অর রশিদ, আবু মুসা কাজল, মোহাম্মদ শামসু প্রমুখি। মিলাদ পরিচালনা করেন জামে কসাই মসজিদের হাফেজ আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা কাজী আব্দুল মান্নান।
