নগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় নগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় - ajkerparibartan.com
নগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়

4:54 pm , March 11, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ ২১ রমজান শেষ। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তাইতো নগরীর মার্কেটগুলোতে কেনাকাটায় মহাব্যস্ত ক্রেতারা। গতকাল নগরীর চকবাজার,সদর রোড, কাটপট্টিসহ অন্যান্য স্থানে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এসব স্থানে যেন তিল ধারনের ঠাঁই নেই। ক্রেতাদের মধ্যে অধিকাশংই নারী।
ক্রেতা সাধারন যেন আরাম আয়েশে কেনাকাটা করতে পারে সেজন্য এবার ১৫ রোজা থেকেই নগরীর গুরুত্বপূর্ন সড়ক চকবাজার ও কাটপট্টিতে সব সধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে মেট্টোপলিটন পুলিশ। যে কারনে এসব সড়কে অবস্থিত মার্কেটগুলোতে পায়ে হেটে পরিবার পরিজন নিয়ে ঈদ কেনাকাটা করছেন ক্রেতারা। এ যেন তাদের কাছে ঈদের আগেই আরেক উৎসব।
ক্রেতারা বলছেন-এবার নগরীতে কেনাকাটার পরিবেশ খুবই ভাল। জিনিসপত্রের দামও নাগালের মধ্যে এবং একই সাথে মার্কেটের সার্বিক পরিবেশও ভালো। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রায় সব বিক্রেতাই একই কথা জানিয়েছেন। চক বাজারের একাধিক বিক্রেতা বলেন-১০ রোজা থেকেই তাদের ভাল বেচাকেনা হচ্ছে। এবার জামাকাপড়ের কালেকশন অনেক বেশী থাকায় ক্রেতারা দেখে শুনে তাদের পছন্দমত  পণ্যটি নিতে পারছেন। ২৫ রোজার পর বেচাবিক্রি আরো বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT