বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ॥ প্রস্তুত ইট ধ্বংস ॥ জরিমানা বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ॥ প্রস্তুত ইট ধ্বংস ॥ জরিমানা - ajkerparibartan.com
বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ॥ প্রস্তুত ইট ধ্বংস ॥ জরিমানা

4:58 pm , March 11, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায়বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে মাটি কাটার অভিযোগে ‘মা ব্রিকস’ নামক একটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT