বিজয় দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালী বিজয় দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালী - ajkerparibartan.com
বিজয় দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালী

3:25 pm , December 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে অতীতের ন্যায় এদেশের যুবসমাজ আবার গর্জে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব বিভাগের উদ্যোগে বর্নাঢ্য বিজয় র‌্যালী পূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অ্যাডভোকেট হেলাল আরও বলেন, এই উপমহাদেশে ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব, ১৯৪৭ সালের বৃটিশদের থেকে মুক্তি ও ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল গনতান্ত্রিক আন্দোলনে যুবকরা অগ্রনী ভুমিকা রেখেছেন। বর্তমানে সময়ে ফ্যাসিবাদ হটানো, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনসহ সকল আন্দোলনে এদেশের যুব সমাজের ভুমিকা ছিল গৌরবোজ্জ্বল।
১৯৭১ সালে এদেশের যুবসমাজ জীবন বাজি রেখে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কিন্তু তাদের সে আশা পুরন হয়নি। এরপরও যুবকদের বারবার রাস্তায় নামতে হয়েছে দাবি আদায়ের জন্য। ২০২৪ সালের জুলাই বিপ্লবে এদেশের যুবসমাজ গুলির যুব বিভাগ।
মঙ্গলবার বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র কলেজ গেট স্টেশন থেকে শুরু হওয়া এ যুব ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আমীর এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
উদ্বোধনের আগে কলেজ গেট স্টেশনে দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবসের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহাফিজুল হক, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম অলিদ, বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন, বরিশাল জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদার, সেক্রেটারি মো. তাজিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT