পলাশপুরে রিকশাচালক রমজান হত্যা মামলায় গ্রেপ্তার-২ পলাশপুরে রিকশাচালক রমজান হত্যা মামলায় গ্রেপ্তার-২ - ajkerparibartan.com
পলাশপুরে রিকশাচালক রমজান হত্যা মামলায় গ্রেপ্তার-২

3:00 pm , January 13, 2025

র‌্যাবের অভিযানে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল। এরআগে সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) ও তার ছোট ভাই কাদের (৪০)। র‌্যাব জানায়, রিকশাচালক রমজান মৃধা পলাশপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় মামুন নামে এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায়। দুইদিন অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় রমজানের স্বজনরা বিভিন্ন জায়গায় খোজা শুরু করে। ১ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে পলাশপুর ৭ নং গুচ্ছগ্রামে ডোবার মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। উদ্ধার হওয়া মরদেহটি মো. রমজান মৃধার বলে পরিবার শনাক্ত করে। ৩ অক্টোবর রমজানের মা বেবী বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে হত্যাকা-ের ঘটনায় আটককৃতদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে। তাদের গ্রেপ্তারের জন্য অধিনায়ক র‌্যাব-৮ এর কাছে অভিযোপত্র পাঠায়। অত:পর ঢাকার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে মালেক ও কাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল নিশাত জানান, র‌্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হলো।  আর সর্বশেষ দুইজনের মধ্যে মালেক এজাহারভুক্ত আসামি, তবে রমজান হত্যার ঘটনার পর মালেক ও তার ভাই কাদের তাদের গোটা পরিবার নিয়ে আত্বগোপনে ছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT