3:28 pm , October 5, 2022
পরিবর্তন ডেস্ক ॥ মনের কলুসতাকে ঝেড়ে ফেলে আগামীর পৃথিবী হবে সম্প্রীতির ও সুন্দর- এই প্রার্থনায় আগামী বছরের অপেক্ষায় এবার দেবী দুর্গাকে বিদায় জানালো বরিশালের হিন্দু ধর্মাবলম্বীরা।ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর নিদ্রাভঙ্গের বন্দনায় হিন্দুদের যে উৎসবের সূচনা হয়েছিল, তার সাঙ্গ হলো গতকাল বুধবার বিজয়া দশমীতে।হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, নবমী পূজা সম্পন্নের পর মর্ত্য ছেড়ে নিজালয়ে যাত্রা করেন দেবী দুর্গা।দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ত্রিনয়নীর পূজা।শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা কৈলাশ থেকে সপরিবারে মর্ত্যলোকে এসেছেন গজে (হাতি) চড়ে, আর ফিরে গেছেন নৌকায়।বিজয়া দশমীর সকালে অঞ্জলির পর থেকে থেকে নগরীর বিভিন্ন ম-পে দেবী দুর্গাকে তেল সিঁদুর আর পান চিনিতে অশ্রু সজল নয়নে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়। বিজয়া দশমীতে সকাল থেকেই বরিশালের মন্দিরে মন্দিরে বিরাজ করে বিষাদের ছায়া। গতকাল বুধবার সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা এবং দর্পণ বির্সজনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের মূল পর্ব শেষ হয়।বিজয়া দশমীতে সকালে ভক্তরা সমবেত হন বিভিন্ন ম-পগুলোতে। সকাল ৭টা থেকে সদর রোড জগন্নাথ দেবের মন্দিরে ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম ঘটে। ভক্তরা চ-ি পাঠ ও অঞ্জলি প্রদান করেন। গ্রহণ করেন শান্তি জল।সকাল ৮টায় পূজা শুরু হয়ে ১০টার মধ্যে শেষ হয়। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বলে জানান নগরীর সদর রোডের জগন্নাথ দেবের মন্দিরের পুরোহিত পলাশ চক্রবর্তী।বিকেলে মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় সিঁদুর খেলার। বিবাহিত নারীরা দেবীর পায়ে সিঁদুর ছোয়ানোর পাশাপাশি মেতে উঠেন সিঁদুর খেলায়। সন্ধ্যার পর থেকে দেবী বিসর্জনের প্রস্তুতি শুরু হয়।সনাতন ধর্মাবলম্বীদের মতে, এ বছর দেবী দুর্গা হাতিতে চড়ে মর্তে আসেন এবং কৈলাশে ফিরছেন নৌকায় চড়ে।এবার বরিশাল জেলায় ৬শ’ টি এবং মহানগরে ৪৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
