3:44 pm , September 8, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান করা হয়। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গা নগর এলাকার আজিজ মোল্লার ছেলে বাছির মোল্লা (৩৭) ও নগরীর শহীদ জিয়া সড়কের আব্দুল হক খানের ছেলে আসাদুল খান (২১)। গোপন সংবাদের ভিত্তিতে শহীদ জিয়া সড়কের আসাদুল হকের ঘরে অভিযান করে ৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
