3:16 pm , July 3, 2022
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ২০শে মে থেকে ২৩ শে জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় রবিবার দিনভর ১ হাজার ২ শত জেলেদের মাঝে প্রতি জেলেকে ৬৫ কেজি করে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে এ চাল দিয়েছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষক, সকল জেলে, গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করার জন্য সকলকে বলেন। সাধারণ জেলেরা জানান, আমাদের বাড়ি বড়মানিকা ইউনিয়নে। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ৬৫ কেজি করে মৎস্য ভিজিএফ চাল দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীকে সবসময় দোয়া করি।উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ চাল বিতরণ করেন। চাল বিতরণের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহম্মদ আখন্দ, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদ আল হেলাল, ইউপি সচিবসহ সকল ইউপি সদস্যগন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
