লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - ajkerparibartan.com
লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

3:38 pm , June 28, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সোহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহান ওই এলাকার মাতাব্বর বাড়ির ফেরদাউস মাতাব্বরের ছেলে। সোহানের চাচা মো. জহির মাতাব্বর বলেন, সকালে মায়ের সাথে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে যায়। এরপর তার মা সকালের নাস্তার জন্য নুডুলস রান্না করতে বাসার ভিতরে যায়। পরে রান্না শেষে সোহানকে উঠান থেকে আনতে যান তার মা। অনেক খোঁজার পর ছেলেকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন। এরপর তার চিৎকারে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানের নিথর দেহ উদ্ধার করেন। এ ব্যাপারে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT