ভান্ডারিয়ায় ইয়াবাসহ আটক ১ ভান্ডারিয়ায় ইয়াবাসহ আটক ১ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ইয়াবাসহ আটক ১

3:27 pm , July 24, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মাদক বিক্রেতা মো. বখতিয়ার শরীফকে (৫২) আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী বখতিয়ার শরীফ উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার রাত দেড় টার দিকে তাকে আটক করা হয়।ভা-ারিয়া থানার এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে তার বাড়ির রাস্তার সামনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বখতিয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ১০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত বখতিয়ার শরীফ একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে করা ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করেছে। তার নামে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়াও ৩ দিন আগে আটককৃত মাদক ব্যবসায়ী বখতিয়ারের ছেলে রাকীব শরীফকে (২৩) ৩৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT