4:24 pm , May 4, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥
বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ অঅসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল এমপি বলেছেন, শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে। ২০২০ সালে গঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়ে এতোদিন ঝালকাঠি জেলা বিএনপি চলে আসছে। আহ্বায়ক কমিটি তিন মাস বা ছয়মাস থাকার কথা থাকলেও প্রায় ৬বছর চলছে। এভাবে চলার কারণে নেতাকর্মীরা নিস্ক্রিয় হয়ে যাচ্ছে।
দলীয় কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এরকমভাবে দলীয় কার্যক্রম চলতে পারে না। দলের গতি বৃদ্ধির জন্য জেলা বিএনপিকে ঢেলে সাজানো উদ্যোগ নেয়া হবে। সেজন্য তিনি জেলার সকল ইউনিটের সুপার ফাইভসহ দায়িত্বশীল নেতাদের ভূমিকা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। সোমবার বিকালে ঝালকাঠি সার্কিট হাউজে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান আনিত, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা সাগর ও মিজান।
বক্তারা বলেন, অবিলম্বে জেলা বিএনপি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে। এমপিদের অংশ পাশ থেকে আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের সরানোর ব্যবস্থা করতে হবে।
