4:02 pm , May 4, 2026
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জব্দকাঠি গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে মাদক ব্যবসায়ী সৌরভ সাধক (৩৩)কে জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো: ইয়াকুব হোসাইন বলেন, কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
