ভান্ডারিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

3:03 pm , October 28, 2020

ভা-ারিয়া প্রতিবেদক ॥ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত জাতীয় বিজ্ঞান কলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অভিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম নবীনের সভাপতিে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমী সুপারভাইজার মোঃনজরুল ইসলাম তিনি বিজ্ঞান শিক্ষা প্রসারের গুরুত্ব ও বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষার্থীদের মনোভাব গড়ে তুলতে বাস্তবিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। কলমের বড় মাপের অফিস সহকারী না হয়ে মৌলিক বিষয়ে আবিস্কার হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একদিন ব্যাপী সেমিনারের আগামী দিনে করণীয় সুপারিশ মালা গুলো তুলে ধরেন। পরে বিকালে ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অডিটরিয়ামে মোঃনাজমুল আলম নবীন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কররেন। সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম। জুনিয়র গ্রুপে ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ৬২ জন ও সিনিয়র গ্রুপে ০২ টি কলেজে ০৯ জন মোট ৭১ জন শিক্ষার্থী ১০০ নম্বরের ১ ঘন্টা ব্যাপী কুইজ পরীক্ষায় অংশগ্রহণ কারে । জুনিয়র গ্রুপে প্রথম ০৫ জন সিনিয়র গ্রুপে ০৫ জনকে মহামূল্যবান আকর্ষনীয় বই পুরস্কার হিসেবে তুলেদেন । বিজয়ীরা পিরোজপুর জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণণের সুযোগ পাবে। জুনিয়র গ্রুপে প্রথম হন,আব্দুল্লাহ জুবায়ের, নদমূলা মাধ্যমে বিদ্যালয়ের, ১০ শ্রেনীর শিক্ষার্থী। সিনিয়র গ্রুপে প্রথম হন তাওসিফ খান, আমান উল্লাহ মহাবিদ্যালয় শিক্ষার্থী। অনুষ্ঠান সঞ্চালন করেন, উপজেলা স্কাউট লিডার মোঃ শফিকুল ইসলাম আজাদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT