3:20 pm , September 2, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি নেতা মোঃ ওয়াসিম মন্নান উৎপলের সভাপতিত্বে ও মাসুম জোমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা ফজলুর রহমান, ওহিদুজ্জামান, হানিফ আল খলিফা, আইউব আলী, ছাত্র নেতা সাইফুল ইসলাম বাপ্পী ও শামীম হাচান বাবু প্রমূখ।
