2:55 pm , June 13, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ শনিবার আরও ৩ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে উপজেলায় তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বিনয় হালদার (৪৯), ধাওয়া ইউনিয়ানের ধাওয়া গ্রামে মুসফিক খান (২৫) এবং গৌরিপুর গ্রামে নান্না আকন সহ মোট নতুন আক্রান্ত হয়েছে ৩ জন। এ নিয়েমোট আক্রান্তের সংখ্যা ২১ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল ইসলাম, জানান তেলিখালি ও ধাওয়ার দুই ব্যক্তি ঢাকা থেকে এসেছেন। শুক্রবার রাতে প্রশাসন ওই দুই বাড়ী লক ডাউন করেছে এবং তাদের বাড়ীতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ছাড়া অপর ব্যক্তি বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা বিভাগে ভর্তি করা হয়েছে।
