আমতলীতে মামলা করে বিপাকে বাদী আমতলীতে মামলা করে বিপাকে বাদী - ajkerparibartan.com
আমতলীতে মামলা করে বিপাকে বাদী

2:21 pm , April 17, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলা কেওয়াবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও টিউবয়েল বসানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করেছেন কেওয়াবুনিয়া গ্রামের আলম সিকদারের স্ত্রী মোসা: নাজমা বেগম। মামলা সূত্রে জানা যায়, কেওয়াবুনিয়া গ্রামের আলম সিকদার সাথে একই এলাকার জাফর সিকদারের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও টিউবয়েল বসানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গত ৩১ মার্চ ২টার সময় আলম সিকদারের স্ত্রী নাজমা বেগম জাফর সিকদারের বাড়ীর টিউবয়েল এর নিকট গেলে জাফর সিকদার নাজমা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এসময় নাজমা বেগম প্রতিবাদ করলে জাফর সিকদার লাঠি ছোটা নিয়ে নাজমা বেগমকে মারধর করে জখম করেন। এসময় মামলার স্বাক্ষী ফোরকান সিকদার দৌড়ে আসলে তাকেও মারধর করে তার পকেটে থাকা ৫৫০০ টাকাও ছিনিয়ে নিয়ে যায়। একই সময় নজমা বেগমের গলায় থাকা ১ বড়ি ওজনের স্বর্নের চেইন ও ছিনিয়ে নিয়ে যায়। নাজমা বেগম বাদী হয়ে ৭ এপ্রিল জাফর সিকদার (৪৫), মজিবর সিকদার (৪৮), সোহেল সিকদার (২৩), রফিক সিকদার (২৬) এবং মোসা: লাভলী সিকদার (৩২) কে আসামী করে আমতলী থানায় মামলা দায়ের করেন। নাজমা বেগম আরো জানান, সম্প্রতি জাফর সিকদারের পুকুরের মাছ মরে গেছে কি কারনে তা আমরা জানিনা। সে ঘটনায়ও আমাদের জড়িয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাফর সিকদার। জাফর সিকদার বিভিন্ন হামলা ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ে আমরা ঠিকমত জীবন যাপন ও করতে পারছিনা। মামলার বাদী নাজমা বেগম আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানিয়েছে। নাজমা বেগমের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই শহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT