4:40 pm , May 6, 2026
আফজাল হোসেন, ভোলা ॥
ভোলায় বিএনপি নেতা মো: জাকির ফরাজীকে আটক এর ঘটনাকে কেন্দ্র করে ভোলার-চরফ্যাশন সড়কের বাংলাবাজার নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
গতকাল ৬ মে বেলা সাড়ে ১১টায় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার নামক স্থানে বিক্ষোভ করে এলাকাবাসী। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষর আসে বাংলাবাজারে। পরে সেখানে শুরু করে বিক্ষোভ মিছিল। মিছিলটি ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকা প্রদক্ষিন করে। পরে তারা ভোলা-চরফ্যাশন সড়কটিতে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এসময় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,গত আওয়ামী লীগ আমলেও যারা নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে ছিলো সেই সব হাইব্রিড বিএনপি নেতারারা ত্যাগীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টাকার বিনিময়ে ব্যবহার করছে। এ সময় তারা কোস্ট গার্ডের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। একই সাথে বিক্ষোভকারীরা কোস্টগার্ড এর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তারা অভিযোগ করে বলেন,ষড়যন্ত্র করে যাকে বিএনপি নেতাকে ফাঁসানো হয়েছে কারণ তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। দৌলতখান,ভোলা সদরসহ জেলার বিভিন্ন স্থানে পুরনো অস্ত্র দিয়ে বিএনপির ত্যাগী নেতাদের হয়রানী করছে কোস্টগার্ড সদস্যরা।
উল্লেখ্য গতকাল ৫ মে ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে ওই বিএনপি নেতাকে আটক করা হয়। তার কাছ থেকে একনালা বন্দুক,গুলি ও গাঁজা উদ্ধার করার কথা জানানো হয় কোস্টগার্ড এর পক্ষ থেকে।
