পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

4:01 pm , April 15, 2026

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমাম হোসেন ও শিক্ষক নেত্রী নুসরাত জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখনো তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে এসব মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT