বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী আবুল হোসেন বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী আবুল হোসেন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী আবুল হোসেন

3:35 pm , February 13, 2026

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আবুল হোসেন খান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের বাসায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার বাদ জুমা বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদারের বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল সংলগ্ন বাসভবনে যান। এসময় তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
নবনির্বাচিত এমপি আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন ও দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। এ সময় মাওলানা মাহমুদুন্নবী তালুকদার চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাকেরগঞ্জ গড়তে তাকে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT