3:38 pm , January 31, 2026
হিজলা প্রতিবেদক ॥
হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চর কুশরিয়া গ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র,মোবাইল ফোন সহ মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদার নামে একজনকে আটক করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ।
হিজলা সেনা ক্যাম্প থেকে জানানো হয়- ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায়। অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনা সদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলা উপজেলার চর কুশুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করে। এ সময় ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল,৩টি মোবাইল উদ্ধার করা হয়।
