3:37 pm , January 31, 2026
খবর বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম শনিবার নলছিটি উপজেলার চরবাহরামপুর আবাসন এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
শেখ নেয়ামুল করিম বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার প্রেরণা। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো। দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমি জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছি। মানুষের আস্থা ও সহযোগিতা নিয়ে একটি কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করতে চাই।” গণসংযোগ শেষে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
