3:27 pm , January 8, 2026
ইমামদের নিয়ে আয়োজিত দোয়া-মিলাদ
নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, গত ১৭ বছরে আলেমদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক মাদরাসা। শাপলা চত্বরে অনেক আলেমদের গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার রাতে বরিশালক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইমামদের নিয়ে আয়োজিত দোয়া-মিলাদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব নুরুর রহমান বেগ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বিএনপি নেতা সৈয়দ আকবর, আজিজুল হক আক্কাস, জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল মান্নান, বাইতুল মোকাররম মসজিদের খতিব শামসুল হক, মাওলানা আব্দুর রব। মজিবর রহমান সরোয়ার আরো বলেন- বিগত সরকারের আমলে মিলাদ-মাহফিলে বাধা দেওয়া হতো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
