টিকাদান কর্মসূচী শেষ হলেও উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে টিকাদান কর্মসূচী শেষ হলেও উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে - ajkerparibartan.com
টিকাদান কর্মসূচী শেষ হলেও উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে

4:15 pm , May 10, 2026

বিশেষ প্রতিবেদক ॥
বরিশালে প্রতিষেধক টিকাদান কার্যক্রম শেষ হয়ে যাবার মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে হামের সংক্রমন কিছুটা স্থিতিশীল বলে দাবী করা হলেও  উপসর্গ নিয়ে রোববারও ১১৯ শিশু সরকারি হাসপাতালে রোববারই ১৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে সরকারি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আগত শিশুর সংখ্যা ৫ হাজারে পৌছেছে। মৃত্যু হয়েছে ১৯শিশুর। এরমধ্যে মে মাসের প্রথম ১০ দিনেই বরিশালে হামের উপসর্গ নয় ১,৫৬১শিশু শুধু সরকারি হাসপাতালে আসার পরে মৃত্যু হয়েছে ৯ি শিশুর।
স্বাস্থ্য বিভাগ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন বলে দাবী করা হলেও ইতোমধ্যে হাম সন্দেহে ২৯ শিশুর মৃত্যুর পাশাপাশি ৩ শিশু নিশ্চিত হামে মৃত্যুবরন করেছে। সন্দেহভাজন প্রায় ৫ হাজার রোগীর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার শিশুকে সরকারি হাসপাতালসমূহে ভর্তি করা হয়েছে। তবে এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৩,৮৪৪ শিশু।
স্বাস্থ্য বিভাগ থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলা হলেও উন্নতির লক্ষণ খুব সুস্পষ্ট নয়। এপ্রিল মাসেই বরিশালের ৪২ উপজেলায় হামের লক্ষণ নিয়ে যে ২,৮১৬টি শিশু সরকারি হাসপাতালসমূহে আসে, তারমধ্যে ৫১ জনের শরীরে হাম সম্পর্কে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময়ে যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে, তারমধ্যে ৩ শিশু নিশ্চিত হামে মারা গেছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
অপরদিকে চলতি মে মাসের প্রথম ১০ দিনেই বরিশালের সরকারি হাসপাতালসমূহে হামের উপসর্গ নিয়ে ১,৫৬১ শিশু আসলেও তারমধ্যে ৯শিশু হাম আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ১০দিনে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালেই মারা গেছে ৯শিশু । এমনকি গতমাসে হাম সন্দেহে ১৫শিশুর মৃত্যুর পরে চলতি মাসের প্রথম ১০ দিনেই আরো ৯ শিশুর মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে এসব শিশুর শরীরে হাম সম্পর্কে নিশ্চিত কোন ধারনা এখনো পাওয়া যায়নি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে, রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতাল সমূহের বহির্বিভাগে হামের উপসর্গ নিয়ে  আগত রোগীর সংখ্যা ১৯৯’তে উন্নীত হয়েছে। এরধ্যে ১৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে বরিশালের সরকারি হাসপাতাল সমূহে হাম সন্দেহে আগত রোগীর সংখ্যা দাঁড়াল ৪,৩৮৭ জনে। আর এ পর্যন্ত ভর্তিকৃত রোগীর মধ্যে ৩,৮৪৪  জনই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে।
এদিকে প্রথম পর্যায়ে বরিশাল বিভাগের ৪টি উপজেলা এবং পরে বরিশাল মহানগরী ছাড়াও গত ২০ এপ্রিল থেকে সমগ্র দক্ষিণাঞ্চলে হামের টিকা প্রদানে যে কর্মসূচী গ্রহন করা হয়েছিল, রোববার দুপরে তা শেষ হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে প্রায় ৯৯ ভাগ শিশুকে হামের প্রতিষেধক টিকা প্রদান সম্ভব হয়েছে।
এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে রোববারও হামের উপসর্গ নিয়ে দেড় শতাধিক শিশু চিকিৎসাধীন ছিল। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে হাম সন্দেহে প্রায় দু হাজার  শিশুকে ভর্তি করা হলেও ১,৭৬৯ জনকে ঘরে ফেরত পাঠান হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT