পিরোজপুরে ১৩ মন রেণু জব্দ ॥ ৭ জেলের কারাদন্ড পিরোজপুরে ১৩ মন রেণু জব্দ ॥ ৭ জেলের কারাদন্ড - ajkerparibartan.com
পিরোজপুরে ১৩ মন রেণু জব্দ ॥ ৭ জেলের কারাদন্ড

4:14 pm , May 10, 2026

পিরোজপুর প্রতিবেদক ॥
মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান থেকে শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫-৬ লাখ টাকা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮) দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) কে ১৭ দিনের বিনাশ্রম কারাদ- দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT