4:14 pm , May 10, 2026
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে। আটককৃত ৫ জনের প্রত্যেককে তিনমাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পুলিশ গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার তন্ময় হালদার ৫ জনের প্রত্যেককে তিনমাস করে সাজা দেন।
দ-প্রাপ্তরা হলেন : মোঃ মিজান হাওলাদার (২৫), মোঃ সজীব হাওলাদার (২২), মোঃ সাব্বির খান (২১), মোঃ নাজমুল সিকদার (২৬), ও মোহাম্মদ আরাফাত (১৯)।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদকসেবীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।
