4:15 pm , May 10, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
জাটকা নিধন প্রতিরোধে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার সকাল ১০টার দিকে কীর্তনখোলা নদীতে এ অভিযান শুরু করা হয়।
অভিযানে বানৌজা তিতাসের নৌ সদস্যরা স্পিডবোট নিয়ে নদীর বিভিন্ন এলাকায় টহল ও মহড়া পরিচালনা করেন। এসময় নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ জাল জব্দ করা হয়।
বানৌজা তিতাসের লেফটেন্যান্ট কমান্ডার মো. ফাহিমুজ্জামান জানান, ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম এর আওতায় দেশের ৯টি জেলায় সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে।
