সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ -এ্যাড.হেলাল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ -এ্যাড.হেলাল - ajkerparibartan.com
সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ -এ্যাড.হেলাল

3:57 pm , December 27, 2025

খবর বিজ্ঞপ্তি ॥
আনন্দবাজার ৫০ বল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- বাংলাদেশের তরুণ যুব সমাজ ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। আমার দেশের তরুণ, যুবক  শিশুরা কাঙ্খিত বাংলাদেশকে তৈরি করতে পারবে তখনই যখন শিক্ষা, স্বাস্থ্য, চরিত্রে তাদেরকে গড়ে তোলা সম্ভব হবে। তারাই তখন বাংলাদেশের সেরা বিজ্ঞানী, ক্রিড়াবীদ ও চিকিৎসক হবে।
এ্যাডভোকেট হেলাল আরো বলেন, আমাদের নবী মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে সেরা সমাজ কায়েম করেছিলেন। সেখানে নৈতিকতার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে এবং নির্মল আনন্দের পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশে যদি আগামীতে সেই রাসুল (সাঃ) আদর্শের আলোকে সমাজ গঠিত হয় তাহলে এই দেশও পৃথিবীর বুকে সেরা দেশ হিসেবে সম্মান ও মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সমাজসেবক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন নেছারী। এছারা আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান, যুব নেতা মোহাব্বতুল্লাহ মাহেতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT