দেশীয় অস্ত্র, জাল টাকার নোট ও ইয়াবাসহ আটক ৬ দেশীয় অস্ত্র, জাল টাকার নোট ও ইয়াবাসহ আটক ৬ - ajkerparibartan.com
দেশীয় অস্ত্র, জাল টাকার নোট ও ইয়াবাসহ আটক ৬

4:22 pm , August 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় সাবেক ইউপি সদস্য রাসেল হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬১৬০ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় সাবেক ইউপি সদস্য রাসেল হাওলাদার, রাব্বি সরদার, মামুন ফকির, শাওন বেপারী কে আটক করা হয়। এরা সবাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। অপরদিকে নগরীর রুপাতলি এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যমানের ৫০টি জাল নোট সহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকককৃতরা হলো : সাভার জেলার ভাকুর্তা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সাতানি গ্রামের রুস্তুম সিকদারের ছেলে ইমরুল সিকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT