3:37 pm , October 2, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ কাশিপুর থেকে হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এয়ারপোর্ট থানার একটি দল অভিযান পরিচালনা করে। আটক মাদক বিক্রেতা হলো : রাব্বি শিকদার (২৭)। সে পূর্ব দেহেরগতির রশিদ খাঁ বাড়ীর চুন্নু সিকদারের ছেলে। বর্তমানে পাংশা নেগাবান বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেতুবন্ধন ক্লাব চৌ-রাস্তায় কাজী বাড়ী রাস্তার প্রবেশ মুখে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে রাব্বিকে আটক করে তল্লাশী করে পুলিশের দল। তখন তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।
