লালমোহনে কৃষি ব্যাংকে চুরি লালমোহনে কৃষি ব্যাংকে চুরি - ajkerparibartan.com
লালমোহনে কৃষি ব্যাংকে চুরি

3:43 pm , July 2, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন কৃষি ব্যাংকে গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌরশহরের করিমরোডের মাথায় অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে। চোর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ব্যাংকের বিভিন্ন শোকেস-ড্রয়ার খুলে তছনছ করে রেখে যায়।
খবর পেয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ থানা পুলিশ রাতেই ব্যাংক পরিদর্শন করেন। এসময় পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন দেখেন চোর যন্ত্রপাতি হাতে নিয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করছে। তবে খুলতে না পেরে আবার বের হয়ে যায়।
কৃষি ব্যাংক ম্যানেজার মো. মোশারফ হোসেন জানান, তিনি মাগরিবের পর ব্যাংক থেকে বাসায় গেছেন। এর কিছুক্ষণ পরে নৈশ প্রহরী হাসান ফোন করে জানান ব্যাংকে চোর প্রবেশ করেছে। ব্যাংকে এসে বিভিন্ন ড্রয়ারে থাকা কাগজপত্র এলোমেলো দেখেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ব্যাংক ম্যানেজারকে মামলা করতে বলা হলেও তিনি মামলা করতে রাজি হননি। তারপরেও সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোরকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT