পাথরঘাটায় জাল টাকা ও মেশিনসহ আটক ২ পাথরঘাটায় জাল টাকা ও মেশিনসহ আটক ২ - ajkerparibartan.com
পাথরঘাটায় জাল টাকা ও মেশিনসহ আটক ২

2:47 pm , November 19, 2021

পাথরঘাটা প্রতিবেদক ॥ বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিন সহ ২ জনক আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার।
শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার ছেলে মামুন (২৩) ও সুমন মিয়ার স্ত্রী মিনারা বেগম (৩৮)।
স্থানীয় নুরুল আমিন জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন ১ হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হলে স্থানটি দুই থানার মধ্যবর্তী হওয়ায় পাথরঘাটা ও বামনা পুলিশকে খবর দিলে তারা মামুনের দেহ তল্লাশি কালে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, মামুনকে জিজ্ঞাসাবাদ করলে পাথরঘাটার তার বাড়ীতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেয়। এরপর পাথরঘাটা ও বামনা থানার যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার সদও ইউনিয়নের নিজ লাঠিমারা ২নং ওয়ার্ডের আবদুল খালেক খলিফার বসত ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এসময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। আটককৃতদের বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT