2:51 pm , November 15, 2021
পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় খালের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৭ টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার দিনগত রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার থেকে এসব উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সাথে জড়িত চোরাকারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকার উদ্দেশ্যে রওনা হয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চরলাঠিমারা এলাকার হরিনঘাটা খাল সংলগ্ন এলাকায় অবস্থান নেয়া হয়। পরে রাত ১১টার দিকে হরিণঘাটা খালের পাড় থেকে ৭ টি হরিণের চামড়া ও দশ কেজি মাংস উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, হরিনের মাংস ও চামড়া পাথরঘাটা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
