3:30 pm , July 31, 2021
এম সাইফুল ইসলাম, বরগুনা ॥ বেতাগী উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামীর হাতে এক কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। শনিবার সকাল ৭ টার দিকে চান্দখালী বাইপাস এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় অই কলেজ ছাত্রীর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসালে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় ওই কলেজ ছাত্রী। কলেজ ছাত্রী জানান, সকাল ৭ টার দিকে আনসার জোর করে ঘরে ঢুকে প্রথমে তাকে কু-প্রস্তাব দেয়, পরে তার প্রস্তাবে রাজি না হওয়ায় জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই কলেজ ছাত্রী ডাক চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। পরিস্থিতি খারাপ বুঝে কৌশলে পালিয়ে যায় আনসার। ধর্ষণ চেষ্টাকারী আনসার শুধু একবারই ধর্ষন চেষ্টা চালায়নি ওই কলেজ ছাত্রীর উপর, এর আগেও প্রায় তিন বছর আগে একাধীকবার কু প্রস্তাব দেয়ায় জেলা গোয়েন্দা শাখার বরাবর লিখিত অভিযোগ দেয় ওই কলেজ ছাত্রীর পরিবার। পরে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি পায় আনসার। এ ঘটনার পর বেশ কিছুদিন উত্যক্ত না করলেও গত এক বছর ধরে আবারো কু- প্রস্তাব দিয়ে আসছিল সে। কয়েক মাস আগে একটি অটো রিক্সায় তুলে তাকে অপহরনেরও চেষ্টা চালায় আনসার। এছাড়াই মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে বার বার উত্যক্ত করায় শেষ পর্যন্ত মোবাইল চালানো বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী। কলেজ ছাত্রীর মা জানান, এলাকার একাধীক গন্য মান্য ব্যক্তির কাছে গিয়েও আনসারের হাত থেকে রক্ষা পায়নি তারা। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হওয়ায় সবাই তার ভয়ে কোন ব্যবস্থা গ্রহন করছেন না। এখন শিক্ষা জীবনই নয় বেচে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। বিভিন্ন সময় মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয় ভিতি দেখাচ্ছে আনসার।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, আনসার একাধীক মাদক মামলাসহ হত্যা মামলারও আসামী। ঘটনাটি শুনলেও অভিযোগ না পাওয়ায় আইনি ব্যবস্থা গ্রহন করেননি তিনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন তিনি।
