2:29 pm , July 30, 2021
আমতলী প্রতিবেদক ॥ আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র টিকা রেজিষ্ট্রেশন ও টিকা নেয়ার উপচে পড়া ভির। জানা যায়, কোভিট-১৯ শুরুর প্রথম দিকে টিকা নিতে জনসাধারণের মধ্য তেমন একটা আগ্রহ ছিলনা। এমনকি মাইকে প্রচার করা হলেও তেমন সাড়া মেলেনি, এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে আমতলী উপজেলা করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্য আতংক বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে করোনা বিষয়ে সচেতনা সৃষ্টি হয়েছে। এসব সচেতনতার কারনে এখন সবাই স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেয়ার জন্য ভিড় জমাচ্ছে। বৃহস্পতিবার সকালে ১০ টায় সরেজমিনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্র টিকা রেজিষ্ট্রেশন করার জন্য ও টিকা নেয়ার জন্য পুরুষ ও মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সব শ্রেণি পেশার মানুষের মাঝে টিকা নেয়ার উৎসাহ আমেজ বিরাজ করছে। কেউবা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রেজিষ্ট্রেশন করাচ্ছেন, আবার অনেকে নিজস্ব মোবাইলে, সাধারণ মানুষ ছুটছেন কম্পিউটার এর দোকানে, এভাবেই যার যার মতো রেজিষ্ট্রেশন করতে দেখা গেছে। টিকা নিতে আসা সাংবাদিক মো. কবির দেওয়ান বলেন প্রথমে টিকা নিতে আগ্রহী ছিলাম না, এখন দেখি মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা ব্যায় করে বিনা মুল্য টিকা দেয়ার ব্যাবস্থা করেছে। টিকা নিলাম এখন খুব ভাল লাগছে। টিকা নিতে আসা জিয়া উদ্দিন সিদ্দিকি বলেন টিকা নিতে জনসাধারণের মাঝে এখন আগ্রহ লক্ষ করা গেছে, টিকা নিলাম ভালোই লাগছে, এভাবেই বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে করোনা টিকা নিতে দেখা গেছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোনায়েম সাদ বলেন, সাধারণ মানুষের মাঝে করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে, করো রোগীর শনাক্ত সংখ্যা বাড়ছে। তাই টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন এর সংখ্যা বাড়ছে, এস্টেজেনেকার সিনোফার্মার১ ২৬০০ ডোজ টিকা পাওয়া গেছে তার মধ্যে ১০২০৫ জনকে টিকা দেয়া হয়েছে এর মধ্যে আমতলীতে ৭৯০৫ তালতলীতে ২৩০৫ জনকে।
