3:16 pm , July 18, 2021
পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় দরিদ্রদের মাঝে সুপেয় পানি সংরণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। সিসিডিবির উদ্যোগে সুপেয় পানি নিশ্চিত করণের রবিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা ও পদ্মা গ্রামের ৫০ জন দরিদ্রদের মাঝে এগুলো বিতরণ করা হয়। সিসিডিবির পাথরঘাটা উপজেলা ব্যবস্থাপক সুব্রত মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা প্রেসকাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জয় বিশ্বাস তরিকুল ইসলাম কাজী রাকিব।
মোস্তফা গোলাম কবির বলেন, বিষখালী বলেশ্বর নদ বেষ্টিত পাথরঘাটা উপজেলায় সুপেয় পানির অভাব। পানির টাংকি সুপেয় পানির অভাব পুরণ করবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এভাবে এগিয়ে আসলে এক সময় পানির দেশে পানির অভাব থাকবেনা।
