পাথরঘাটায় স্ত্রী-সন্তানকে খুন করে মাটি চাপা দেয়া শাহীন গ্রেপ্তার পাথরঘাটায় স্ত্রী-সন্তানকে খুন করে মাটি চাপা দেয়া শাহীন গ্রেপ্তার - ajkerparibartan.com
পাথরঘাটায় স্ত্রী-সন্তানকে খুন করে মাটি চাপা দেয়া শাহীন গ্রেপ্তার

3:23 pm , July 13, 2021

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা থানার হাতমেপুর গ্রামে চাঞ্চল্যকর মা-মেেয় হত্যা মামলার প্রধান আসামি শাহনি মুন্সীকে গ্রেপ্তার করছে পুলশিরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার চট্টগ্রাম থেেক তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডরি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মলেনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গত ৩ জুলাই পাথরঘাটা উপজলোর হাতেমপুর এলাকায় একটি বাড়ির আঙিনায় মাটি চাপা অবস্থায় সুমাইয়া আক্তার ও তার ৯ মাস বয়সের মেয়ের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সুমাইয়ার স্বামী শাহীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করনে তার বাবা। সিআইডির একটি বিশেষ দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় সোমবার চট্টগ্রাম থেকে সুমাইয়ার স্বামী শাহীন মুন্সীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার বলেন, প্রাথমকি জিজ্ঞাসাবাদে আসামি শাহীন মুন্সি হত্যার সত্যতা স্বীকার করেছে।
তিনি বলেন , ৩০ জুন সুমাইয়া তার শ্বশুর বাড়ি থেেক বাবার বাড়ীতে দাওয়াত খেেয় সন্ধ্যায় বাড়ি ফরেনে। পরে ২ জুলাই সুমাইয়ার ছোট বোন শ্বশুরবাড়েিত সুমাইয়ার খোঁজ করতে গেলে তারা (শ্বশুরবাড়ি সদস্য) জানায়, দুইদনি ধরে সুমাইয়া বাড়ি আসেনি। পরে অনকে খোঁজ খবর নেয়ার পর ৩ জুলাই বাড়রি আঙিনায় মাটিচাপা অবস্থায় মা-মেয়ের মরদহে পাওয়া যায়।
মুক্তা ধর বলনে, সুমাইয়ার সঙ্গে স্বামী শাহীনের কথা কাটাকাটি হলে বাড়ির বড়শির লাইলন সুতা দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে সে হত্যা করে। এ সময় শিশু কন্যা কান্নাকাটি করায় তাকে খালে চুবিয়ে হত্যা করে শাহীন। পরে কোদাল দিয়ে মাটি খুড়ে তাদের চাপা দিয়ে পালিয়ে যায় শাহীন।
সআিইডি জানায়, এর আগে ২০২০ সালরে ১৪ জুলাই সুমাইয়াকে ধর্ষনের অভিযোগে শাহনি মুন্সীর বিরুদ্ধে মামলা করে সুমাইয়া। এতে শাহীন ৩ মাস জেলে ছিল। পরে সুমাইয়াকে বিয়ের শর্তে জামিন পায়। জেল থেকে বেড়িয়ে সুমাইয়াকে বিয়ে করলেও তাদের মধ্যে কলহ লেগে থাকতো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT