পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ - ajkerparibartan.com
পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

3:21 pm , April 26, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ভা-ারিয়া উপজেলা জনসাধারনের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে পিরোজপুর জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের সভাকক্ষে সীমিত পরিষরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, অফিসার ইন চার্জ মোঃ মাসুমুর রহমান বিশ^াস, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন।
সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরও জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপে জেলা পরিষদের উদ্যোগে উপজেলার জনসাধারণের মধ্যে বিতরণের জন্য এ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেয়া হচ্ছে। এসব উপকরণের মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT