3:24 pm , October 27, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়। স্থানীয় রিজার্ভ পুকুর সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেন মিঠু’র সভাপতিত্বে ও যুবদল নেতা হাফিজুর রহমান রিফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির সহ- সভাপতি জালাল উদ্দিন সিকদার, পৌর বিএনপি নেতা আবুল কালাম আযাদ, পৌর যুবদল নেতা হাসন মুন্সি, জিয়াদ মুন্সি, ফেরদৌস সিকদার, আল আমিন মুন্সি, ছাত্রদল নেতা কবির জোমাদ্দার ও মিরাজ মুন্সি।
