ভান্ডারিয়া পৌর মেয়র পদে আ’লীগের প্রার্থী খসরু জোমাদ্দার ভান্ডারিয়া পৌর মেয়র পদে আ’লীগের প্রার্থী খসরু জোমাদ্দার - ajkerparibartan.com
ভান্ডারিয়া পৌর মেয়র পদে আ’লীগের প্রার্থী খসরু জোমাদ্দার

3:58 pm , September 13, 2020

মো. তরিকুল ইসলাম, ভান্ডারিয়া ॥ ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়। কর্মী সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ হাকিম হাওলাদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগ সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সিনিয়র সহ-সভপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করাসহ উপজেলার সবকটি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বর, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেয়ার ঘোষনা দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT