পিরেজপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে স্কুল ছাত্র নিহত পিরেজপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে স্কুল ছাত্র নিহত - ajkerparibartan.com
পিরেজপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে স্কুল ছাত্র নিহত

2:48 pm , August 26, 2020

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ কলাখালীতে ফুটবল খেলা নিয়ে মারামারিতে আব্দুল রাজ্জাক মাঝি নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল। নিহত আব্দুল রাজ্জাক মাঝি (১২) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির পুত্র এবং রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। নিহত স্কুল ছাত্রের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্ক-বির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের পুত্র মেহেদী হাওলাদার স্কুল ছাত্র রাজ্জাক কে ঘুষি মারে। এ সময় স্কুল ছাত্র রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, স্কুল ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT