3:47 pm , July 29, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার ছাত্রদলের আহবায়ক হয়েছেন মেহেন্দিগঞ্জের ছেলে আসিফ হোসেন রচি। সে বিএনপির জেলা (উওর) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আফসার হোসেন আলমের ছেলে। গত ২৪ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কমিটির অনুমোদন করেন। এক সংবাদ বিবৃতিতে কমিটিগুলো অনুমোদন তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী। আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, নবনির্বাচিত নেতাদের আগামী ১ মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা এবং একইসঙ্গে অধীন্যস্ত সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার জন্য জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বুয়েট শাখা ছাত্রদল কমিটিতে ফয়সাল নূর (যুগ্ম আহবায়ক), আলী আহমদ (সদস্য সচিব), নওরোজ রহমান ইমন (সদস্য), মুসাওয়ার আহমেদ শফিক (সদস্য) রয়েছেন।
