লঞ্চঘাট এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান লঞ্চঘাট এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান - ajkerparibartan.com
লঞ্চঘাট এলাকায় বিসিসি’র উচ্ছেদ অভিযান

3:02 pm , January 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর লঞ্চঘাট এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে বরিশাল সিটি কর্পোরেশন। এসময় নৌ বন্দরের সামনে সড়কে ২০টির অধিক ভ্রাম্যামান দোকান উচ্ছেদ করে তারা। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সহ উচ্ছেদ শাখার সড়ক পরিদর্শকগণ।
অভিযানে সহযোগিতা করা স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, ‘দীর্ঘ দিন ধরে হকাররা লঞ্চঘাট এলাকায় ফুটপাত এবং রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এর ফলে যানবাহন এবং সাধারণ পথচারীদের চলাচল বিঘœ হচ্ছিলো। তাই উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওইসব অবৈধ স্থাপনা এবং ভ্রাম্যমান হকারদের উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি তারা যাতে পরবর্তীতে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা না করে সে জন্য সতর্ক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT