এসেছে নোকিয়া ওয়ান প্লাস এসেছে নোকিয়া ওয়ান প্লাস - ajkerparibartan.com
এসেছে নোকিয়া ওয়ান প্লাস

2:53 pm , April 13, 2019

বিশ্বের অন্যতম মোবাইল ব্র্যান্ড নোকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানির নোকিয়াবাংলা নববর্ষ উপলক্ষে বাজারে এনেছে নোকিয়া ওয়ান প্লাস মোবাইল। গতকাল আনুষ্ঠানিক ভাবে র‌্যালি ও কেক কেটে মোবাইল হ্যান্ডসেটের উদ্বোধন করেন আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন এইচ এম ডি বাংলাদেশ নোকিয়ার রিটেইল চ্যানেল মার্কেটিং ম্যানেজার মো: কামরুল ইসলাম এবং নোকিয়া বরিশাল জেলার পরিবেশক মো: জিয়াউর রহমান। সকালে গীর্জা মহল্লা জোহরা মার্কেটে অন্যান্য মোবাইল বিক্রেতাগণের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। আকর্ষণীয় ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্বল্পমূল্যে হওয়ায় খুব দ্রুতই এটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছেন নোকিয়া কোম্পানি। নোকিয়া ওয়ান প্লাস নতুন এ হ্যান্ডসেটের মূল্য ৬,৯৯৯ টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT