3:20 pm , February 24, 2019
গৌরনদী প্রতিবেদক ॥ আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে গৌরনদী উপজেলা পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রবিবার সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে দলীয়প্রার্থী হিসেবে রবিবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দা মনিরুন নাহার মেরী। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সি ও মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন মনোনয়নপত্র ক্রয় করেছেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান ও আওয়ামীলীগের স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গৌরনদীর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন এবং ২৪ মার্চ গৌরনদীর উপজেলা নির্বাচন।
