3:33 pm , February 5, 2019
পিরোজপুর প্রতিবেদক \ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারী গ্রন্থাগারের আয়োজনে অনন্দর্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে গনগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, আতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ মহাসীন হোসেন তালুকদার, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি আঃ রাজ্জাক সেখ।
