3:13 pm , January 4, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কিড্স ক্যাম্পাস কিন্ডার গার্টেন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কে অবস্থিত এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুচ। কিন্ডার গার্টেন প্রধান মোসাম্মত সায়েদাতুন নেছার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, বাড়ি মালিক কল্যান সমিতির সভাপতি ইসকান্দার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক মো. সাইদুর রহমান, আইডিয়াল কন্ডিার গার্টেন পরিচালক এম আতিকুর রহমান শেখ, বরিশাল শাখার কৃষি ব্যাংক ব্যবস্থাপক আঃ ছালাম প্রমুখ।
