স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

5:50 pm , April 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে নগরীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। গতকাল রোববার নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল বের করার চেষ্টা করে নেতা-কর্মীরা। মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে প্রবেশমুখে পৌছুলে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মিদের মৃদু ধাক্কাধাক্কি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙ্গতে ব্যর্থ হওয়া মিছিল পন্ড হয়ে যায়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেএম শহীদুল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবির, মাহবুবুর রহমান পিন্টু, খন্দকার আবুল হাসান লিমন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT