3:55 pm , February 14, 2026
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥
পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন-সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে, সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপরাধীদের দলে কোন ঠাঁই নেই। শনিবার বিকাল পাঁচটায় কাউখালী উপজেলা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পরবর্তী উপস্থিত সুধি সমাজের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সময় এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। আমি এখন কোন দলের এমপি না, সকল জনগণের সেবক। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো এবং এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,রফিকুল ইসলাম রফিক।
