3:43 pm , February 11, 2026
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে ৩৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার প্রতিটি কেন্দ্রে ব্যালট ও ব্যালট বক্সসহ ভোট গ্রহণ কর্মকর্তারা পৌঁছে গেছেন। উপজেলার ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ওয়াইফাই লাইন সংযুক্ত করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে কোন প্রকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে এবং ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারে এজন্য যৌথ বাহিনী বিশেষ নজরদারী করছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আসাদুজ্জামান বলেন, এ উপজেলায় নির্বাচনে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই।এছাড়া বুধবার বেলা এগারোটায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং দেওয়া হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, নির্বাচনকালীন কাউখালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খালেদ। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন রাশাদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন। সঞ্চালনা করেন, কাউখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শুভাশীষ চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: রমজান আলী, খাদিজা আফরোজ ঝুমা।
