তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে -মজিবর রহমান সরোয়ার তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে -মজিবর রহমান সরোয়ার - ajkerparibartan.com
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে -মজিবর রহমান সরোয়ার

3:33 pm , February 11, 2026

মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশাল সদর (৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তাই ১২ই ফেব্রুয়ারি আনন্দঘন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। ভয় ভীতি এবং অনুকম্পার উর্ধ্বে থেকে নিজ দায়িত্বে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- আমি নির্বাচিত হতে পারলে বরিশাল শহরকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত শহর করব। কেউ চাঁদাবাজি করতে পারবেনা। তিনি অভিযোগ করে বলেন-কোথাও কোথাও ভোটারদেরকে ভয় বেশি প্রদর্শন করা হচ্ছে ধানের শীষে ভোট না দেওয়ার জন্য এবং কিছু অসচ্ছল পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে একটি দল নিজেদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে যা নির্বাচন আচরণবিধির পরিপন্থি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে স্বজনপ্রীতি না করার জন্য আহবান জানান। তিনি সাংবাদিকদের প্রতিটি কেন্দ্রের প্রতি সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। মজিবর রহমান সরোয়ার বলেন- বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন দিয়েছেন। গত ১৭ বছর তার উপর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।  উন্নয়নের জন্য তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন-যখনই বিএনপি ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়, উন্নয়ন হয় মানুষের। তিনি আরো বলেন-তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের এবং বাংলার মানুষের উন্নয়ন হবে। মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন-প্রশাসনের মধ্যে কোন সংষ্কার হয়নি, প্রশাসন নিরপেক্ষ না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের রাহমাতুল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, নুরুল আলম ফরিদ, আতাহারুল ইসলাম চৌধুরী  বাবুল, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT